‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।

উম্মাহ টাইমস,আর এ মন্ডল :  ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা ‘এক দেশ, এক আইন’ নীতিমালা প্রতিরোধে জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃবর্গের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘ইউনিফর্ম সিভিল কোড’ আইনকে কীভাবে প্রতিহত করা যায় এবং ভারতের মানুষের মাঝে এই আইনের ভয়বহতা সম্পর্কে কীভাবে সচেতনতা সৃষ্টি করা যায় সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


নয়া দিল্লীতে অনুষ্ঠিত এই বৈঠকে জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী সহ আরও অনেক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

জমিয়তের গৃহীত ৫ সিদ্ধান্ত :

এক. দেশের বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে প্রদানকৃত প্রস্তাবনাগুলো পুরোপুরি নাকচ না করে বেশকিছু সংশোধনের সাথে অনুমোদন করা হয়েছে। যা ল’ কমিশন অফ ইন্ডিয়া’র দফতরি টেবিলে পুনঃবিবেচনার জন্য জমা দেয়া হয়েছে।

দুই. একইসাথে ‘সিভিল ইউনিফর্ম কোড’-এর ক্ষতির ব্যাপারে মুসলিম উম্মাহর ঐক্যমতের কথা জানিয়ে সমস্ত মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক নেতৃবর্গের কাছে চিঠি লিখতে হবে। পাশাপাশি রাষ্ট্রপ্রধানের সাথে সরাসরি সাক্ষাতেরও চেষ্টা করা হবে।

তিন. বিভিন্ন রাজনৈতিক দলের মুসলিম ও অমুসলিম সংসদ সদস্যদের একত্রিত করে তাদের সাথে আলোচনা করতে হবে। ‘সিভিল ইউনিফর্ম কোড’-এর নেতিবাচক প্রভাবের ব্যাপারে সংসদে আলোচনা করতে তাদরেকে উৎসাহিত করা হবে।

চার. স্থানীয় খণ্ড-খণ্ড জন-বিক্ষোভ এড়িয়ে চলা উচিত, তবে কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা যৌথ সমাবেশের আয়োজন করা হবে। যাতে বিভিন্ন শ্রেণীর লোক এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবে।

পাঁচ. ‘ইউনিফর্ম সিভিল কোড’ এর ভয়াবহতা থেকে বাঁচতে আগামী ১৪ জুলাই শুক্রবার ‘প্রার্থনা দিবস’ হিসেবে পালিত হবে।

কী এই ‘ইউনিফর্ম সিভিল কোড’ বিধি?

‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি) হল সেই আইন, যার মাধ্যমে হিন্দু (বৌদ্ধ, শিখ, জৈন-সহ), মুসলিম, খ্রিস্টান এবং পার্সিদের সমস্ত আলাদা-আলাদা আইন বাতিল হয়ে যাবে। এবং সব ধর্মের লোক একই আইনের অধীনে পরিচালিত হবে। এর ফলে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তানের ভারগ্রহণ, সম্পত্তি বণ্টন ইত্যাদি বিষয় সেই অভিন্ন আইন অনুযায়ী কার্যকর হবে।

‘ইউনিফর্ম সিভিল কোড’ কি সংবিধানে আছে?

ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে ‘ইউনিফর্ম সিভিল কোড’-এর কথা রয়েছে। সেখানে বলা হয়েছে, সমস্ত নাগরিকের জন্য অভিন্ন নাগরিকবিধি বাস্তবায়িত করা সরকারের দায়িত্ব।

‘মুসলিম পার্সোনাল ল বোর্ড’ কী বলছে?

ইউনিফর্ম সিভিল কোড’-এর ব্যাপারে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে, এই আইন ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং এর বিরোধিতাই কাম্য। তারা আরও বলছে, ভারত নানা ধর্ম ও সংস্কৃতির দেশ। ‘ইউনিফর্ম সিভিল কোড’ বাস্তবায়িত করে সেই ধর্মীয় ও সাংস্কৃতিক ভিন্নতার বৈচিত্রকে খর্ব করা হচ্ছে, তাতে আঘাত করা হচ্ছে। তাই সকলের উচিত এর বিরোধিতা করা।

Courtesy: Patheo24. com



মন্তব্যসমূহ

  1. ভারত এমন একটা জায়গা যেখানে সব ধর্মের মানুষ বসবাস করে, তাই সরকারের উচিত এমন আইন আনা যেখানে কোন ধর্মের আঘাত না হয়,

    উত্তরমুছুন
  2. এই আইনের মাধ্যমে সব ধর্মের নিজস্বতা হারিয়ে যাবে। জোর করে চাপিয়ে দিয়ে নয় আর কোনও রাজনীতি না করে নিরপেক্ষ আইনোগ্য দের সুপরামর্শছাড়া implement করা ঠীক হবে না

    উত্তরমুছুন
  3. এই আইন যদি লাগু হয় তাহলে সংবিধান কি হচ্ছে। সংবিধানের বাইরে এসব কাজ হচ্ছে এসব কিসের আইন কোন দেশে নেই। এই আইনকে কঠোরভাবে বাতিল করা হোক

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ইনশাআল্লাহ আমরা সকলে মিলে বিশেষ দোওয়ার এহতেমাম করবো ও আগামী ১৪ ই জুলাই দুয়া দিবস পালন করবো।

      মুছুন
  4. Insha Allah Amra Sokole Dua R Ahtemam korbo

    উত্তরমুছুন
  5. Eta Bharatiya er oiko nosto hobe.Sokole(all the religious organization & politician) er against e protest korte hobe.Both the house of parliament e er discredit tule dhorte hobe. Jumma t Dua karte hobe.

    উত্তরমুছুন
  6. ভারত হল এক টা ধর্মনিরপেক্ষ দেশ যেখানে প্রত্যেকটা মানুষ নিজ ধর্ম পালন করবে এবং অন্য ধর্মকে সম্মান দেবে কিন্তু আজ আমাদের সামনে যে সরকার এসেছেন তার কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে যে তিনি একজন এমন মানুষ যার কাছে ধর্মের কোন মর্যাদা নেই তার গতিটা এবং তার সহকর্মীদের গতিটা এ দেশের মূল

    উত্তরমুছুন
  7. UCC আমাদের প্রয়োজন নেই !

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।