বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় বর্ষসেরা ব্যক্তি হিসাবে নির্বাচিত হয়েছেন মওলানা মাহমুদ মাদানী।

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় বর্ষসেরা ব্যক্তি হিসাবে নির্বাচিত হয়েছেন মওলানা মাহমুদ মাদানী।


উম্মাহ টাইমস:
প্রকাশিত হলো 2023 সালের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা। জর্দানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। ৫০০ সদস্যের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্ব নির্বাচন করা হয়।

উল্লেখ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডি সেন্টার (জর্ডান) ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ৫০০ ইসলামি ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে।
ইসলামি স্কলার, ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে এই তালিকায় বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম রয়েছে।

জমিয়ত উলামা ই হিন্দের সভাপতি হযরত মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী সাহেব
ম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন  এছাড়াও তিনি  সমগ্র বিশ্বের প্রভাবশালী মুসলমানদের মধ্যে 15 তম স্থানে রয়েছেন। এটি শুধুমাত্র ভারতের মুসলমানদের জন্যই নয় প্রিয় দেশ ভারতবর্ষের জন্যও এটি একটি গর্বের ও আনন্দের বিষয়।


তালিকায় শীর্ষস্থানে আছেন সালমান বিন আব্দুল আজিজ, দ্বিতীয়স্থানে আছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনী, তৃতীয় স্থানে রয়েছেন কাতারের আমির আল থানী, চতুর্থ স্থানে রয়েছেন তুর্কী প্রেসিডেন্ট এরদোগান।
শাইখুল ইসলাম মুফতি তক্বী উসমানী রয়েছেন ষষ্ঠ স্থানে, এছাড়াও  সৌদি প্রিন্স সালমান দশম স্থানে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যোকো উইডোডো তেরোতম স্থানে রয়েছেন।

বিশিষ্ট পাক স্কলার মৌলানা ত্বারিক জামিল বত্রিশতম, ফুটবলার মহঃ সালাহ উনল্লিশতম  স্থানে রয়েছেন এছাড়াও বিশেষ সম্মানীয় ব্যাক্তির তালিকায় রয়েছে মওলানা আরশাদ মাদানী, আবুল ক্বাসিম নুমানি রাবে হাসান নদভীর নামও।


Courtesy: https://themuslim500.com/download/



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।