তাবলিগের বিরুদ্ধে অপবাদ: সৌদি আরবকে যে বার্তা দিলো দেওবন্দ।

তাবলিগের বিরুদ্ধে অপবাদ: সৌদি আরবকে যে বার্তা দিলো দেওবন্দ।

তাবলিগের বিরুদ্ধে অপবাদ: সৌদি আরবকে যে বার্তা দিলো দেওবন্দ।


উম্মাহ টাইমস :সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারীর চরম নিন্দা জানিয়ে এক বার্তা প্রকাশ করেছে দেওবন্দ। তারা বলেছেন, ‘সৌদি আরব যেনো নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেয় ও তাবলিগের বিরুদ্ধে এমন জঘণ্য অপবাদ থেকে বিরত থাকে।’

আজ রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওবন্দের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এতে দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহ. এর ছাত্র ছিলেন। যার প্রতিষ্ঠিত এ তাবলিগ জামাত আকাবিরদের ইখলাস ও চেষ্টা-প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে।’

সারাবিশ্বেই তাবলিগের কাজ চলছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছোটো-খাটো কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও তাবলিগ জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে। কম-বেশি পুরো বিশ্বেই এ কাজ চালু রয়েছে। এদতসত্বেও তাবলিগের পুরো মেহনতের উপর শিরক ও বিদআতের অপবাদ চরম নিন্দনীয় ও বেমানান। দারুল উলুম দেওবন্দ এর তীব্র নিন্দা জানাচ্ছে।’

এর আগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আলে শায়খের নির্দেশে জুমার খুতবা তাবলিগ জামাতের বিরুদ্ধে দিতে প্রজ্ঞাপন জারী করা হয়। মন্ত্রণালয় থেকে লিখিত আরবি খুতবায় তাবলিগের নিন্দা করা হয়েছে। পাশাপাশি এ জামাতের ওপর দেওয়া হয়েছে ভিত্তিহীন কিছু অভিযোগ।Courtesy: our Islam


মন্তব্যসমূহ

  1. Obossoy ey opobad vul r jgonno opobad .r ta chara jader kache nach gan er biruddhe kono fotowa nai tader abar tabligh nia kotha bola boro niddo nio amar kache oder ey kothar kono velu nai

    উত্তরমুছুন
  2. আরবীতে ভিডিও বানানো দরকার

    উত্তরমুছুন
  3. সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সঠিক তদন্ত করে মন্তব্য করার দরকার। এই বিষয়ে পূনরায় বক্তব্য প্রদান করে এই বিষয়ে সঠিক বার্তা দেওয়ার অনুরোধ করছি। আল্লাহ্ তায়ালা সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমীন আমীন আমীন

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।