পূর্ব বর্ধমান জেলা জমিয়তের ওয়ার্কিং কমিটির নির্বাচন সম্পন্ন, পুনরায় জেলা সভাপতি মওলানা ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব।

আর.এ.মন্ডল, উম্মাহ বাংলা নিউজ ব্যুরো:
আজ 04/08/2021 বুধবার বর্ধমান জেলা জমিয়ত উলামা হিন্দের নির্বাচন সুসম্পন্ন হল বর্ধমান শহরের কমলসায়ের মসজিদে। উক্ত নির্বাচনী সভায় প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের স্বনামধন্য সাধারণ সম্পাদক মাননীয় মুফতি আব্দুস সালাম সাহেব।
সভায় শতাধিক মানুষের পূর্ণ সমর্থনে বর্ধমান পুনরায় জেলার সভাপতি নির্বাচিত হলেন জনাব পির ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব। জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন হযরত মাওলানা ইমতিয়াজ আলী মন্ডল সাহেব। পাঁচজন সহ-সভাপতি যথাক্রমে মাওলানা আরিফুল্লা চৌধুরী, মাওলানা সোহরাব আলী খান সাহেব,, মাওলানা পীর দস্তগীর সাহেব, মাওলানা মফিজুর রহমান, মৌলানা আবুল কাসেম সাহেব নির্বাচিত হয়েছেন। পাঁচজন সহ সম্পাদক হলেন মাওলানা মোহাম্মদ আলী সাহেব, মাওলানা মহাসিন সাহেব, মৌলানা খলিলুল্লাহ সাহেব, হাফেজ আনোয়ার সাহেব,, ও মাওলানা আবুল হাসান সাহেব। জেলার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জনাব মুফতি সাদেক সাহেব।
প্রতিবেদকের প্রশ্নের উত্তরে রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব বলেন যে "তিন বছরের টার্মে জেলা ওয়ার্কিং কমিটি গঠিত হল, সমগ্র জেলাজুড়ে জমিয়তের পঞ্চাশটির বেশি শাখার প্রায় লক্ষাধিক সাধারণ সদস্য রয়েছে। খুব শিঘ্রই রাজ্য কমিটির নির্বাচন সম্পন্ন হবে"।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন