সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র ও ন্যাপকিন বিতরন অনুষ্ঠান। উম্মাহ বাংলা নিউজ ব্যুরো।

সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র ও ন্যাপকিন বিতরন অনুষ্ঠান।
সেচ্ছাসেবী সংস্থা "আমরা করবো জয়" এর উদ্যোগে বস্ত্র ও ন্যাপকিন বিতরন অনুষ্ঠান।
আর.এ.মন্ডল, উম্মাহ বাংলা নিউজ ব্যুরো:

বিষ্ণুপুরের সেচ্ছাসেবী সংস্থা "আমরা করবো জয়" এর উদ্যোগে অনুষ্ঠিত হল বস্ত্র ও স্যানিটারি ন্যাপকিন ও সচেতনতা অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে বিবেকানন্দ সেবা সমিতি, হিজলডিহার সহযোগিতায়
বিষ্ণুপুরে মানবতার বন্ধনে ৩০০ জন অসহায় মা ও বোনেদের বস্ত্র প্রদান করা হয় ও ভবঘুরে রাজা খ্যাত নীলাঞ্জন্য দত্তর সহযোগিতায় মা ও বোনেদের স্বাস্থ্য-সচেতনতায় 200 জনকে স্যানিটারি ন্যাপকিন প্রদান‌ করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক । এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অর্চিতা  বিদ,  বিশিষ্ট সমাজসেবীকোলাঘাট মানব সেবা সমিতির সম্পাদক জনাব আবিদার মল্লিক,সমাজসেবী হবিবুর রহমান , সুশান্ত মুখার্জ্জী, নয়নতারা বেগম ও সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমান।
সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমান প্রতিবেদককে জানান যে তাঁদের মূল লক্ষ্য হল যাযাবর ও পথশিশু মুক্ত পৃথিবী গড়ে তোলা ।এই লক্ষ্যে বিগত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা কাজ করে চলেছেন। ইতিমধ্যেই তাঁরা এই কাজে বাংলার বিভিন্ন প্রান্তের সমাজসেবী, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীদের ভালবাসা ও সাহায্য-সহযোগিতায় এগিয়ে চলেছেন। উল্লেখ্য এই সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই "স্নেহের পরশ" নামে সপ্তাহের প্রতি রবিবার যাযাবর ও পথশিশুদের নিয়ে একান্ত আপন  পাঠশালায় শুরু হয়েছে  পুষ্টিকর খাবার বিতরণ প্রকল্প।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।