প্রকাশিত ২০২১ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা: সাতাশতম স্থানে জমিয়ত মহা সচিব মাহমুদ মাদানী, ওম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত বিলকিস বানু।

প্রকাশিত ২০২১ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা: সাতাশতম স্থানে জমিয়ত মহা সচিব মাহমুদ মাদানী, ওম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত বিলকিস বানু।
প্রকাশিত ২০২১ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকা: সাতাশতম স্থানে জমিয়ত মহা সচিব মাহমুদ মাদানী, ওম্যান অফ দ্যা ইয়ার নির্বাচিত বিলকিস বানু।

প্রকাশিত হলো বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা। জর্দানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দ্য রয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর ‘দ্য ওয়ার্ল্ডস ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামে সারা বিশ্বের প্রভাবশালী ও খ্যাতনামা মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে থাকে। ৫০০ সদস্যের তালিকা থেকে প্রথম ধাপে সর্বাধিক প্রভাবশালী ৫০ জন ব্যক্তিত্ব নির্বাচন করা হয়।
উল্লেখ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডি সেন্টার (জর্ডান) ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ৫০০ ইসলামি ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। 
 ইসলামি স্কলার, ইসলামি অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা সহ বিভিন্ন বিষয়ে অবদানের নিরিখে এই তালিকায় বিশ্বের সেরা ৫০০ মুসলিম ব্যক্তির নাম রয়েছে।


উইঘুরের নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই করে যাওয়া চীনের সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহতি ‘ম্যান অব দ্য ইয়ার’ ও ভারতীয় প্রবীণ নারী বিলকিস বানু (৮২) ‘ওমেন অব দ্য ইয়ার’ হিসেবে বিবেচিত হয়েছেন।

বিশিষ্ট ইসলামী অর্থনীতিবীদ, পাকিস্তানের সাবেক বিচারপতি শায়েখ মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফি.এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
২০২০ সালে এই তালিকায় তিনি প্রথম স্থানে ছিলেন।

এই বছর তালিকায় শীর্ষে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ২. সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। ৩. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন। ৫. পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী ৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ ৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৮. বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়া মাযহাবের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী

৯. ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন। আবুধাবিতে তাবাহ ফাউন্ডেশনের সুপ্রিম উপদেষ্টা কাউন্সিলের সদস্য ১০. মুসলিম আলেমদের আন্তর্জাতিক ইউনিয়ন সমিতির একজন সদস্য, সৌদির প্রভাবশালী আলেম শায়েখ সালমান আল আওদা ১১. উপসাগরীয় ক্ষুদ্র অথচ ধনী দেশ কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ছেলে কাতারের নতুন আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ১২. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ১৩. আল আজহারের বর্তমান গ্র্যান্ড ইমাম এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট আহমাদ আল-তায়িব। ১৪. সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ ১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তালিকায় শীর্ষ ৫০ জনের মাঝে আরো রয়েছেন মাওলানা মাহমুদ মাদানি হাফি. রয়েছেন ২৭ তম স্থানে, ড. ইউসুফ আল-কারযাভী হাফি. ৩১তম স্থানে, শায়েখ মাহমূদ আফেন্দী হাফি. ৩৪তম স্থানে এবং মাও. তারিক জামিল হাফি. ৩৫তম স্থানে রয়েছেন। এছাড়াও বিশেষ সম্মানীয় ব্যাক্তির তালিকায় রয়েছে মওলানা আরশাদ মাদানী ও আবুল ক্বাসিম নুমানির নামও।
 সূত্র: দ্যা মুসলিম ফাইভ হান্ড্রেড

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।