ইয়াস বিপর্যয়ে তিন কোটি টাকার অধিক ত্রাণ বিতরণ করেছে রাজ্য জমিয়ত : সিদ্দিকুল্লাহ চৌধুরী

ইয়াস বিপর্যয়ে তিন কোটি টাকার অধিক ত্রাণ বিতরণ করেছে রাজ্য জমিয়ত : সিদ্দিকুল্লাহ চৌধুরীউম্মাহ বাংলা নিউজ,আর.এ.মন্ডল:

ইয়াস বিপর্যয়ে তিন কোটি টাকার অধিক ত্রাণ বিতরণ করেছে রাজ্য জমিয়ত : সিদ্দিকুল্লাহ চৌধুরী

ইয়াস বিপর্যয় পরবর্তী সময়ে দূর্গত এলাকাগুলিতে ত্রাণ ও পূনর্বাসন কার্যে ঝাঁপিয়ে পড়েছে দেশের শতবর্ষ প্রাচীন, বৃহত্তম রাজনৈতিক সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ।
উল্লেখ্য গত ১১ ই জুলাই বাঁকড়াস্থিত জমিয়ত ভবনে রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে  বৈঠকেই অ্যাকটিভ সদস্য সংগ্রহ , শতবার্ষিকী ট্যাবলো, ত্রাণ বিতরণের রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রাজ্য সভাপতি মোঃ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। সাংবাদিকদের উত্তরে তিনি জানান যে রাজ্য জমিয়ত কোষাগার থেকে এক কোটি টাকা সহ হাওড়া ও দঃ চব্বিশ পরগনা থেকে ষাট লক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা থেকে তিপ্পান্ন লক্ষ, উত্তর চব্বিশ পরগনা থেকে ছাব্বিশ লক্ষ, হাওড়া থেকে তেরো লক্ষ ও বর্ধমান জেলা থেকে পাঁচ লক্ষ টাকা সহ সর্বমোট তিন কোটি সতেরো লক্ষ টাকার ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি এও বলেন যে ত্রাণের মূল অংশই সংগৃহীত হয় মসজিদের ইমাম, মাদ্রাসার কর্মকর্তাদের দ্বারা ও বাজার কেন্দ্রীক তহবিল সংগ্রহের মাধ্যমে। ত্রাণের মূল অংশ শুধুমাত্র মুসলিম কমিউনিটির মধ্যেই নয়, বরং জাতিধর্ম,বর্ণ নির্বিশেষে সকল দুর্গত মানুষের মধ্যেই বিতরণ করা হয় বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ

  1. Masalla Masalla জমিয়ত উলামায়ে হিন্দ আজীবন মানুষের পাশে ছিল ,বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা আসআদ মাদানী স্মরণে।

উদয়পুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় : জমিয়ত উলামা।

উঠল চলতি বছরে হজের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা । খুুুশির খবর চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য।

বিষ্ণুপুর আমরা করবো জয় এর উদ্যোগে রক্তদান শিবির।

‘ইউনিফর্ম সিভিল কোড’ আইন ঠেকাতে জমিয়তে উলামায়ে হিন্দের ৫ সিদ্ধান্ত।